১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯৬
আর্থ-সামাজিক পরিবর্তন
গ্রামীন খাত যে সকল প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো দূর করা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সাধন করা হলে কেবলমাত্র যে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য হারে উৎপাদশীলতা বৃদ্ধি পাবে তাই নয়, বরং গ্রামীণ অর্থনীতির বহুমুখী বিকাশ ঘটবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক আত্ম-কর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে শহর থেকে জনসংখ্যা গ্রামে স্থানান্তর হতে সাহায্য করবে এবং নগর জীবনের ভিড় ও দুষকৃতি হ্রাস পাবে। যদি এ সুযোগগুলো সরল জীবনযাপন প্রণালীর সাথে একত্রে বাস্তবায়ন করা যায়, তাহেল গ্রামীণ অর্থনীতির বহুমুখীকরণকে অব্যাহত রাখা ও শক্তিশালী করার লক্ষ্যে গ্রামের সমৃদ্ধি বিনিয়োগে রূপান্তরিত হবে। অর্থনৈতিক উৎপাদনের ফলে কৃষকেরা ইতিবাচকভাবে সাড়া দেবে তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। এতদসত্ত্বেও গ্রামীণ জনসাধারণের মনোভাব ও কর্মঅভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন হবে। এটি অধিকতর স্বল্প সময়ে অর্জন করা সম্ভব হবে যদি ইসলামকে সামাজিক পরিবর্তন ও সংশোধনের কৌশল হিসেবে গ্রহণ করা হয়। মসজিদগুলোকে গ্রামীণ জীবনে স্বাভাবিক দায়িত্ব পালনে সক্ষম করে তুললে কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক পরিবর্তন সাধন ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে।