১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫২
অর্থসংস্থানের ব্যবস্থা
শিল্প-বাণিজ্যের মালিকানাকে মুষ্টিমেয় লোকের হাতে আবদ্ধ না রেখে সমাজের সর্বশ্রেণীর মানুষের মাঝে ছাড়িয়ে দেয়া প্রয়োজন। দরিদ্র মানুষের জন্য আর্থিক ঋণ ও সাহায্যের দুয়ার খুলে দিতে হবে। ইসলামী সাম্যের যে অমীয় বাণী আমরা শুনতে পাই তা অর্জনে এ পন্থা সহায়ক হবে। সাধঅরণ মানুষের আর্থিক পুঁজি সরবরাহের প্রতিবন্ধকতাসমূহ যদি অপসারণ করা না যায়, তবে সার্বজনীন ও উন্নত শিক্ষাব্যবস্থা দ্বারা মানুষের দক্ষতা ও আয়ের পরিমাণ কিছু বৃদ্ধি মাত্র ঘটতে পারে, কিন্তু সম্পদ বৈষম্য হ্রাসে এ উন্নত শিক্ষা কোনো বূমিকা রাখতে পারবে না। ইসলামী সাম্যের সমাজ গড়ার কথা হবে একটি ফাঁকা বুলি মাত্র। সৌভাগ্যবশত পুঁজিবাদ বা সমাজতন্ত্রের চেয়ে এক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইসলামী চেতনা ও মূল্যবোধসঞ্জীবিত একটি অর্থব্যবস্থা ইসলামী জীবনব্যবস্থার মধ্যেই রয়েছে। সে ব্যবস্থা আর্থ-সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় পুরোপুরি সক্ষম। দশম অধ্যায়ে এ বিষয়টি বিস্তৃতভাবে আলোচনা করা হবে।