hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

পারঙ্গমতা

ইনসাফ প্রতিষ্ঠা, নৈতিক সচেতনতা ও উপযুক্ত সামাজিক পরিবেশ মানুষকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই প্রয়োজন। তবে দক্ষতা ও ন্যায়পরতা অর্জনের জন্য তা যথেষ্ট নয়। দু’জন মানুষ সমানভাবে উদ্বুদ্ধ হতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে উভয়ের কর্মদক্ষতা সমান নাও হতে পারে। কর্মক্ষমতার পার্থক্য শুধুমাত্র জন্মগত নয়। সাধারণ শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ ও অর্থসংস্থানের দ্বারা কর্মদক্ষতা বৃদ্ধি করা যেতে পারে। তাই সাধারণভাবে অদক্ষ গরীব মানুষের জন্য শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ এবং অর্থসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।