hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

গণতান্ত্রিক সমাজতন্ত্র

গণতান্ত্রিক সমাজতন্ত্রে মার্কসীয় বাঁধন-কষণ নেই। এতে বলপ্রেয়োগের উপর বিশ্বাস বা পুঁজিবাদের অবশ্যম্ভাবী পতনের ধারণা নেই। বরং এ মতবাদ বিশ্বাস করে যে, সমাজতন্ত্র আদর্শ হিসেবে গণতন্ত্র হতে অবিচ্ছেদ্য এবং শান্তিপূর্ণভাবে বিপ্লব ছাড়াই গণতান্ত্রিকভাবে ধাপে ধাপে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। সমাজতান্ত্রিক লক্ষ্য অর্জনের জন্যে এর প্রথম দিকের প্রবক্তাগণ অবশ্য উৎপাদন যন্ত্রেও রাষ্ট্রীয় মালিকানা ও কেন্দ্রীয় পরিকল্পনার আবশ্যকতার কথা বলেছেন। সুম্পিটার সমাজতন্ত্রের সংজ্ঞা হিসেবে একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতিকে চিহ্নিত করেছেন, যেখানে উৎপাদন উপকরণ ও উৎপাদিত পণ্যের নিয়ন্ত্রণ একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের উপর ন্যস্ত। তার সমসাময়িক পণ্ডিত অস্কার ল্যাঞ্জ সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার সমার্থক হিসেবে চিহ্নিত করে তাকে ‘উৎপাদনের প্রধান উপকরণের সামাজিক মালিকানার’ কথা বলেছেন।