১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮৬
যথাযথ বিনিয়োগ পরিবেশ
যা হোক, কেবলমাত্র এ সকল মূল্যবোধের উপস্থিতি অথবা জনগণের বিশ্বাস বা দেশপ্রেমের প্রতি আহবান উৎপাদনমুখী বিনিয়োগ বৃদ্ধির জন্য যথেষ্ট নয়। জনগণ যদি বিনিয়োগ থেকে যুক্তিসংগত হারে মুনাফা অর্জনের ব্যাপারে প্রত্যাশা করতে না পারে, তবে তারা দীর্ঘমেয়াদী উৎপাদনমুখী বিনিয়োগ তহবিল গঠন করবে না। এজন্য যথাযথ বিনিয়োগ পরিবেশ প্রয়োজন, যে পরিবেশ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করে, বাধা ও অপ্রয়োজনীয় ঝুঁকি অপসারণ করে বাস্তবায়ন ত্বরান্বিত করতে সাহায্য করে এবং প্রয়োজনীয় সুবিধার যোগান দেয়। যে সকল বিষয় বিনিয়োগের পরিবেশ বিনষ্ট করে, তার মধ্যে কতগুলো হলো : যে সকল বিষয় বিনিয়োগের পরিবেশ বিনষ্ট করে, তার মধ্যে কতগুলো হলো : পর্যাপ্ত সামাজিক ও ভৌত অবকাঠামোর অভাব, অসম করব্যস্থা, রাজনৈতিক অনিশ্চয়তা, মুদ্রার অবমূল্যায়ন ও অনিশ্চিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রথমোক্ত দু’টি বিষয়ে ইতঃপূর্বে আলোচনা করা হয়েছে। এখানে অবশিষ্ট তিনটি বিষয় সংক্ষেপে আলোচনা করা হলো।