hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৩

অষ্টম অধ্যায়ঃ সম্পদ কেন্দ্রীকরণ হ্রাস করা

সর্বোচ্চ মাত্রায় ‘মাকাসিদ’ এর বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মুসলিম দেশগুলোসহ সকল বাজায় অর্থনীতির দেশগুলোতে বিদ্যমান উৎপাদন উপকরণের মালিকানা কেন্দ্রীভূত হওয়া। শরীয়াহর কাঠামোর মধ্যে অনুমোদনযোগ্য কতিপয় বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত এ অবস্থা পরিশুদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের ন্যায়ভিত্তিক সমাজের বাস্তবায়নে দর্শনীয় অগ্রগতি অর্জন সম্ভব হবে না। এ ক্ষেত্রে ইসলামী কৌশলের সাথে সমাজতন্ত্রের সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সমাজতন্ত্রে বন্টনের ক্ষেত্রে পুঁজিবাদী বৈষম্য দূরীকরণের নামে সকল উৎপাদন উপকরণের সমষ্টিকরণ ও সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া কেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে মজুরি দাসত্বের পর্যায়ে নামিয়ে আনে এবং তাদের উদ্যোগকে বিনষ্ট করে দেয়। মালিকানার ক্রমবর্ধমান বিস্তার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিকেন্দ্রীকরণের ধারণা মর্যাদা, স্বাধীনতা ও উদ্যোগের সাথে সংগতিপূর্ণ এবং তা ‘খলিফা’র ধারণার সাথে সম্পর্কযুক্ত। এরূপ ব্যবস্থার বিস্তার শহরের মতো গ্রামে এবং কৃষির মতো শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও ঘটাতে হবে।