১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২৪
৪. প্রবৃদ্ধি ও স্থিতি
মুসলিম উম্মাহর পক্ষে সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতার সাথে লভ্য সম্পদ ব্যবহার না করে চাহিদা পূরণ ও উচ্চ পর্যায়ের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির যুক্তিসংগত উচ্চহার অর্জন করা সম্ভব নয়। এমনকি সম্পদ ও উপার্জনের ন্যায়ভিত্তিক বণ্টনের লক্ষ্য বিত্তবান লোকদের পক্ষে আরো দ্রুত ও কম মূল্যে অর্জন করা সম্ভব, যদি উচ্চতর হারে প্রবৃদ্ধি অর্জিত হয় এবং গরীব লোকেরা আনুপাতিক হারে সেই প্রবৃদ্ধির বৃহদাংশের সুবিধা ভোগ করতে সক্ষম হয়। অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অধিকতর সাফল্য মন্দা, মুদ্রাস্ফীতি এবং মূল্য ও বিনিময় হারের অস্থিরতার কারণে সৃষ্ট দুঃখ-দুর্দশা ও বৈষম্য হ্রাস করে। অতএব একটি মুসলিম সমাজ যা নীতি নির্ধারণের ক্ষেত্রে প্যারেটো অপটিমালিটির ধারণার উপর নির্ভরশীল নয় এবং শুধু নিজের প্রয়োজনেই অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর গুরুত্ব দেয় না, সেখানে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক অস্থিতিশীলতা সর্বনিম্নে রাখার জন্য ‘খিলাফত’ ও ‘আদল’-এর দাবি পূরণ করা প্রয়োজন।