১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৫
পরিবর্তনের প্রয়োজনীয়তা
রাজনৈতিক বৈধতা
মুসলিম বিশ্বে পরিবর্তন প্রয়োজন। ইসলামের প্রতি মুসলিম জনতার গভীর আবেগানুভূতি ও আকর্ষণকে কার্যকরভাবে ব্যবহারের মধ্যে রয়েছে আর্থ-সামাজিক সংস্কার ও উন্নয়নের বিপুল সম্ভাবনা।কে কাজে লাগানোর পন্থা উদ্ভাবন এবং মুসলিম চরিত্রের প্রকৃত বৈশিষ্ট্যসমূহকে জাগ্রত করা। সরকার এ কাজ কার্যকরভাবে আনজাম দিতে পারে তার নৈতিক নেতৃত্বের (কুদওয়াহ হাসানাহ) ছত্রচ্ছায়া বিসত্মার করে। শিক্ষা ও অন্যান্য বস্তুগত উপকরণ সরকারের হাতে রয়েছে। তা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মুসলিম বিশ্বের জন্য প্রয়োজনীয় সুস্থ সামাজিক পরিবর্তন আনয়ন মুসলিম নেতৃত্বের পক্ষে সম্ভব। ইমাম হাসানুল বান্না যথার্থই বলেছেন, ‘আর্থ-সামাজিক সংস্কারের হৃৎপি- হচ্ছে সরকার। সরকার যদি সৎ হয় তবে সকল প্রকার সংস্কার সাধনই সম্ভব’। সরকার যথাযথ ভ্থমিকা কার্যকরভাবে পালন করে না বা করতে পারে না, যদি না সে সরকার বৈধ হয়। দুর্ভাগ্যজনকভাবে ইতহাসের দীর্ঘসময়ব্যাপী মুসলিম জাহানের ক্ষমতাসীন সরকারসমূহের বৈধতা ছিল না। যতদিন পর্যনত্ম সরকারসমূহ বৈধতা অর্জন করতে না পারে, ততদিন ইসলামী লক্ষ্য হাসিলের সকল কর্মসূচি মুসলিম দেশের রাজনৈতিক কর্মকান্ডে শুধু সর্বাঙ্গীন আলঙ্কারিক রূপ বর্ধন করবে।