hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

বিশ্ববীক্ষণ

ইসলাম একটি সাধারণ সহজবোধ্য ও যুক্তিগ্রাহ্য সার্বজনীন বিশ্বাসের নাম। এর ভিত্তি তিনটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত: তাওহীদ (একত্ববাদ), খিলাফত (প্রতিনিধিত্ব) ও আদল (ন্যায়বিচার)। এ নীতিমালা ইসলামী বিশ্বদর্শনের শুধু কাঠামোই তৈরি করে না, তা মাকাসিদ ও কর্মকৌশলের উৎস হিসেবেও কাজ করে। অতএব, এতে বহুত্ববাদী দল বা সামাজিক শ্রেণীসমূহের পরস্পর বিরোধী দাবির মুখে কোনোরকম জোড়াতালি বা পশ্চাৎ চিন্তার সুযোগ নেই। ইসলামী বিশ্বদর্শন, মাকাসিদ এবং কর্মকৌশলের সংমিশ্রণ ঘটিয়ে এতে সংগতিপূর্ণ নীতি প্রণীত হয় এবং এদের পরস্পরের মধ্যে পরিপূর্ণ সমন্বয় বিরাজ করে। যারা এসব ধারণার সাথে পরিচিত নয়, তাদের জন্য এবং লক্ষ্য অর্জনে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য কিভাবে ইসলামী বিশ্বদর্শন, মাকাসিদ ও কর্মকৌশলকে একটি সংগতিপূর্ণ নীতিতে সমন্বিত করা যায়, সে উদ্দেশ্যে এ তিনটি মৌলিক নীতির অর্থ ও গুরত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আবশ্যক।