hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

কৌশলসমূহের ব্যর্থতা

কতিপয় অসমর্থনযোগ্য ধারনা

অর্থনীতিতে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কতিপয় ধারণার প্রবর্তন পুঁজিবাদের ভিত্তি ও কৌশল নির্মাণে সহায়তা করেছিল।

অর্থনীতির সূত্র

এই সব বিশ্বাসের অন্যতম হচ্ছে, বিশ্বজগত সম্পর্কে যান্ত্রিকতার ধারণাকে সমাজ বিজ্ঞানের উপর অর্পণ করে বলা দেয়া হয়েছে যে, পদার্থ জগত যেভাবে আচরণ করে বা যেভাবে একে নিয়ন্ত্রণ করা যায়, অনুরূপভাবে মানুষের আচরণকেও নিয়ন্ত্রণ করা যায়। প্রখ্যাত অর্থনীতিবিদ এডাম স্মিথ নিউটনের পদার্থবিদ্যার অনুসরণে সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে অভিমত ব্যক্ত করেন যে, জড় জগতের সামঞ্জস্যতা ও ছন্দময়তার মতোই আর্থ-সামাজিক জীবনেও যান্ত্রিক নিপুণতায় ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। এভাবে স্মিথ থেকে অর্থনৈতিক সূত্রাবলীকে নিউটনের সূত্রসমূহের মতো গাণিতিক বলে গণ্য করা হতে লাগল।