hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৭

দ্বাদশ অধ্যায়ঃ উপসংহার

হে বিশ্বাসীগণ! আল্লাহর দিকে তাঁর রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের সেদিকে আহবান করেন যা তোমাদেরকে জীবন দান করবে।

আল কোরআন ৮:২৪

যদি শহরের লোকগুলো কোলমাত্র বিশ্বাস করত এবং সে অনুসারে জীবনযাপন করত, তাহলে আমরা তাদের জন্য জান্নাত ও দুনিয়ার আশাবাদের দুয়ার খুলে দিতাম।

আল কোরআন ৭:৯৬

আমরা কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং এ ব্যাপারে খুব বেশি কিছু করার নেই। স্বল্পমেয়াদী ব্যবসাচক্র সম্বদ্ধে বিতর্কের মতো ভাসাভাসা বিষয়সমূহ অথবা রিপাবলিকান বনাম ডেমোক্রেটিক রাজনৈতিক দর্শন অথবা আয়কর নীতিতে পরিবর্তনের দৃষ্টিভঙ্গিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে না।