hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

কৌশল

কল্যাণ রাষ্ট্র তাই বাজারব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলে না। বরং মনে করা হয় যে, রাষ্ট্রের বৃহত্তম ভূমিকা ‘লেইজে-ফেয়ার’ পুঁজিবাদ ত্রুটি দূরীকরণ এবং বাজারব্যবস্থার উন্নতি সাধনে সক্ষম হবে। কল্যাণ রাষ্ট্রের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে সে লক্ষ্য অর্জন করা যাবে।

এর মধ্যে উল্লেখযোগ্য ছয়টি প্রধান অস্ত্র হচ্ছেঃ

ক. নিয়ন্ত্রণমূলক বিধিবিধান,

খ. প্রধান শিল্পসমূহের জাতীয়করণ,

গ. শক্তিশালী শ্রমিক আন্দোলন,

ঘ. রাজস্ব নীত,

ঙ. উচ্চ হারের অর্থনেতিক প্রবৃদ্ধি ও

চ. পূর্ণ কর্মসংস্থান।

কল্যাণ রাষ্ট্রের লক্ষ্য অর্জনে এ অস্ত্রগুলোর কার্যকারিতা পরীক্ষা করে দেখা প্রয়োজন।