hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪০

পঞ্চনীতিমালা

মুসলিম দেশের সমস্যাবলী সমাধানের জন্য প্রসত্মাবিত নীতিনির্ধারক কর্মসূচিগুলো পাঁচ ভাগে ভাগ করে পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথম কর্মসূচিতে (অধ্যায় ৭) আলোচিত হয়েছে ব্যক্তির স্বীয় ও সমাজের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য মানুষকে মানবসম্পদে প রিণত করা ও উজ্জীবিত করার পথ ও পন্থা নিয়ে। দ্বিতীয় কর্মসূচি (অধ্যায় ৮) মুসলিম দেশসমূহের সম্পদের বর্তমান কেন্দ্রীভূতকরণ হ্রাসের প্রশ্নের সাথে সম্পৃক্ত। তৃতীয় ও চতুর্থ কর্মসূচি (অধ্যায় ৯ এবং ১০) ইসলামী আদর্শ বাসত্মবায়নের লক্ষ্য অর্জনে মুসলিম দেশসমূহে জনগণের জীবনযাত্রার ধরন, সরকারি আয়ব্যয়, আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থা ও ব্যবস্থাপনায় কী ধরনের পরিবর্তন ও পুনর্গঠনের প্রয়োজন তার বিবরণের সাথে সম্পৃক্ত। উপযুক্ত পরিকল্পনা ব্যতীত এই সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন অসম্ভব। তাই পঞ্চম কর্মসূচি (অধ্যায় ১১) যে কৌশলগত পরিকল্পনা এই লক্ষ্য অর্জনে অপরিহার্য সেই প্রশ্নের সাথে সম্পৃক্ত।

উলিস্নখিত অধ্যায়সমূহে বর্ণিত অনেকগুলো নীতিনির্ধারক কর্মসূচির সাথে উন্নয়ন অর্থনীতিতে বিশেষজ্ঞ ব্যক্তিগণ পরিচিত থাকতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, অন্যান্য সবকিছুর সাথে এখানে সংযোজিত হয়েছে ইসলামের বিশ্ববীক্ষণ ও জীবনবিধানের আলোকে জীবনের বৈষয়িক দিকের সাথে আধ্যাত্মিক দিকের সুন্দর ও সুষম সমন্বয়। এরূপ সমন্বয়ের অভাবে সীমিত সম্পদের উপর মাত্রাতিরিক্ত চাপ সৃষি।ট ব্যতিরেকে সামাজিক লক্ষ্য অর্জন সম্ভব হবে না।