hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৮

সরকারি অর্থব্যবস্থার পুনর্গঠন

অপচয়ে লাগাম দেয়া

নিঃসন্দেহে সরল জীবনযাপন বেসরকারি খাতে সম্পদের উপর চাপ কমাবে এবং বিনিয়োগ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সঞ্চয় বৃদ্ধি করবে। তবে এটুকুই পর্যাপ্ত নয়। অন্যান্য উন্নয়নশীল দেশের ন্যায় মুসলিম দেশের সরকারসমূহও সম্পদের উপর অধিক চাপ সৃষ্টি করার ক্ষেত্রে বেসরকারি খাতের চেয়ে অধিক না হলেও বেসরকারি খাতের অনুরূপ নিন্দনীয়। তারা তাদের সরকারি অর্থায়নের উপর নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছে এবং ঘাটতি বাজেটের অসুস্থ পদ্ধতি অনুসরণ করে চলছে। মুদ্রা সমপ্রসারণ এবং অতিরিক্ত অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ দ্বারা এ অতিরিক্ত ঘাটতি অর্থায়ন করা হচ্ছে। এর ফলে তুলনামূলক উচ্চহারে মুদ্রাস্ফীতি ও ঋণভার সৃষ্টি হয়েছে এবং তাদের এ দুর্দশা দীর্ঘদিন ধরে চলবে।