১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৩
বাজার সমাজতন্ত্র
সোভিয়েত ইউনিয়ন যখন তার অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাজার অর্থনীতির কিছু উপাদান সংযোজন করছে তখন পূর্ব ইউরোপীয় দেশ সমূহ (বুলগেরিয়া, চেকোশ্লোভাকিা, পূর্ব জার্মানী, হাঙ্গেরী, পোল্যান্ড ও রোমানিয়া), যুগোশ্লাভিয়া এবং চীন ইতোমধ্যে এমন এক পথ ধরেছে যা ‘বাজার সমাজতন্ত্র’ নামে অভিহিত। এমনকি চীন মাও সে তুং কর্তৃক বলপূর্বক চাপিয়ে দেয়া অমানবিক ও অস্বাভাবিক কমিউন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ পরিত্যাগ করেছে। এতদসত্ত্বেও অধিকাংশ উৎপাদন উপকরণের রাষ্ট্রীয় মালিকানাভিত্তিক সোভিয়েত মডেলই এখনো এসব অর্থনীতির মূল মেরুদণ্ড।
সংস্কার ও পুনর্গঠনের মৌলনীতি হতে হবে উৎপাদন উপকরণ বন্টনের ক্ষেত্রে বাজার শক্তি ও ব্যক্তিগত উদ্যোগকে ভূমিকা পালন করতে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আংশিকভাবে বিকেন্দ্রীকরণ করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন উপকরণ সংগ্রহ, উৎপাদন দ্রব্যের মূল্য নির্ধারণ এবং পরিচালনার ক্ষেত্রে অধিকতর স্বায়ত্বশাসন প্রদান। স্ব-শাসন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর উপর থেকে উপরের অধিকাংশ নিয়ন্ত্রণ তুলে নিতে হবে। বাজার শক্তি কর্তৃক নির্ধারিত মূল্য, মজুরি এবং বিনিময় হারের প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং বাজেট ঘাটতি হ্রাসের জন্যে ভর্তুকির পরিমাণ কমাতে হবে। ভারী শিল্পের উপর পূর্বে যে অনাবশ্যক গুরুত্ব প্রদান করা হতো তা হ্রাস করতে হবে।