hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৬

ন্যায়ানুগ ও সুদক্ষ করব্যবস্থা

কম গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক নয় এমন প্রকল্পসমূহ বাতিল করা বা কমিয়ে আনার মাধ্যমে উন্নয়ন ও আর্থ-সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কিছু পরিমাণ সম্পদ পাওয়া যাবে। তবে এভাবে যে সম্পদ পাওয়া যাবে তা পর্যাপ্ত নয়। সুতরাং, রাষ্ট্রীয় কোষাগারে অন্য পন্থায়, বিশেষত করব্যবস্থার মাধ্যমে, সম্পদ সংগ্রহ করার প্রয়োজন। মুসলিম দেশসমূহে করব্যবস্থা এমনভাবে পুনর্বিন্যাস করা দরকার, যাতে সরকার ন্যায়ানুগ ও সুদক্ষ পন্থায় পর্যাপ্ত রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হয়।