hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭১

কোথায় সংকোচন করতে হবে

বর্তমান বাজেট ঘাটতির অসুস্থ অবস্থায় ‘মাকাসিদ’ হাসিল করা সম্ভব নয়, যদি না পূর্বালোচিত অগ্রাধিকার-সূত্র মোতাবেক সম্পদের পুনঃবরাদ্দ করার সাথে সাথে সামগ্রিক ব্যয় হ্রাস করা হয়। সুতরাং কোথায় কোথায় খরচ কমানো যায়, এ বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরূপ ব্যয় হ্রাস করা না হরে, হয় মাকাসিদ হাসিলের ক্ষেত্রে ছাড় দিতে হবে অথবা প্রত্যেক খাতে ব্যয়প্রাপ্ত সম্পদের সীমা অতিক্রম করে যাবে এবং সমাজিক অর্থনীতি ও বহিঃভারসাম্য অধিকতর সংকটাপন্ন হয়ে পড়বে। এখন প্রশ্ন হলো কোথায় খরচ কমানো সম্ভব? তাই এমন কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাছাই করতে হবে যেখানে সঞ্চয় বাড়ানোর সুযোগ আছে।