hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

নিম্নমাত্রার প্রতিরক্ষা ব্যয়

জাপানী পাবলিক ফিন্যান্সের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পমাত্রার প্রতিরক্ষা ব্যয়। জাতীয় আয়ের ১% এরও কম প্রতিরক্ষা ব্যয় হচ্ছে জাতীয় আয়ের ৪% এবং উন্নয়নশীল দেশগুলোতে জাতীয় আয়ের ৩%। সামরিক খাতে স্বল্প ব্যয়ের কারণে জাপানে পর্যাপ্ত পরিমাণ অর্থনৈতিক সম্পদ অবমুক্তি লাভ করে। ফলে সরকারি ব্যয় নিম্ন পর্যায়ে রাখা সত্ত্বেও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়। তাছাড়া অন্যান্য দেশের তুলনায় করহার নিচু পর্যায়ে রাখা সম্ভব হয়। ১৯৭৫ সালে জাপানে সর্বমোট করের পরিমাণ ছিল জাতীয় আয়ের ২১% এবং ১৯৮৮ সালে ৩১.৩%। পক্ষান্তরে এ সময়কালে ইউরোপীয় ইউনিয়নে করের মাত্রা ছিল জাতীয় আয়ের ৩.৩% এবং ৪০.৮%। জাপানের তুলনায় দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে প্রতিরক্ষা খাতে তুলনামূলকভাবে অধিক অর্থ বরাদ্দ হলেও বাজেটের এ বাড়তি বোঝা বৈদেশিক সাহায্য, প্রধানত যুক্তরাষ্ট্র হতে প্রাপ্ত, দ্বারা লাঘব হয়।