hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

বিকল্প ইসলামী ব্যবস্থা

ইসলাম এমন এক অর্থনৈতিক ব্যবস্থার ধারণা পোষণ করে যা বিদ্যমান ব্যবস্থাগুলো থেকে মৌলিকভাবে আলাদা। এর উৎস হচ্ছে শরীয়াহ এবং এর থেকে তার বিশ্ববীক্ষণ, লক্ষ্য ও কৌশলের উদ্ভব হয়েছে। বর্তমান প্রভাবশালী সেকুলার ব্যবস্থার মতো ইসলামের লক্ষ্য (মাকাসিদ আল-শরীয়াহ) মৌলিকভাবে জড় ও বস্তুগত বিষয় নয়। বরং এর ভিত্তি হচ্ছে মানবকল্যাণ (ফালাহ) ও স্বাচ্ছন্দ্যময় জীবন (হায়াতে তাইয়্যেবা) যাতে ভ্রাতৃত্ব ও আর্থ-সামাজিক সুবিচারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং প্রয়োজন হয় সকল মানুষের জন্য একটি বস্তুগত ও আধ্যাত্মিক চাহিদা পূরণের ভারসাম্যপূর্ণ ব্যবস্থার। এর কারণ হলো, সেই ঈমান, যাতে বলা হয়েছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এবং তার উপর নির্ভরশীল হিসেবে সকল মানুষই সমান এবং আধ্যাত্মিক ও বস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে সকলের প্রকৃত কল্যাণ সাধন না করা পর্যন্ত তারা মনের প্রকৃত সুখ ও প্রশান্তি লাভ করে না।