hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

ভ্রান্ত অনুমান

গণতন্ত্রের মতো সমাজতন্ত্রও প্রেক্ষাপট সম্পর্কে কতোগুলো ভুল ধারণা করে নিয়েছে। সঠিক ধারণার অভাবে দক্ষতা ও ন্যায়পরায়নতা উভয় লক্ষ্যই অর্জনে ব্যর্থ হয়েছে। কিন্তু একজন সাধারণ মানুষ এসব ধারণাগুলোর ভ্রান্তি উপলব্ধি করতে সক্ষম নয়। কেননা এসব অনুমানগুলো মার্কসীয় পুস্তকে তত্ত্বের আবরণে ব্যাখ্যা করা হয়েছে। বর্তমান প্রেক্ষিতে মার্কসীয় দর্শনের এ ভুল অনুমানসমূহ বিস্তৃতভাবে আলোচনার অবকাশ নেই। যাই হোক, কতিপয় মার্কসীয় অনুমানের উপর আলোচনা বিষয়টি বুঝতে সহায়তা করবে।