hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

৩. সাদাসিধে জীবন পদ্ধতি

আল্লাহর খলিফার জন্য গ্রহণযোগ্য একমাত্র জীবন পদ্ধতি হবে বিনীত। এতে কোনো ঔদ্ধত্য, জাঁকজমক ও আড়ম্বর অথবা নৈতিক শৈথিল্য প্রতিফলিত হবে না। এ ধরনের জীবন ধারণ পদ্ধতি অপব্যয় ও অপচয়ের কারণ হয় এবং সম্পদের উপর অপ্রয়োজনীয় চাপ বাড়ে। ফলে সবার চাহিদা পূরণে সামাজিক সক্ষমতা হ্রাস পায়।

এসবের ফলে অন্যায় পথে উপার্জনের রাস্তা তৈরি হয় এবং স্বাভাবিক বিতরণ ব্যবস্থার বাইরে আয়ের বৈষম্য সৃষ্টি হয়। অথচ দক্ষতা, উদ্যোগ, প্রচেষ্টা ও ঝুঁকির পার্থক্যের কারণে বিতরণে ইনসাফ বিধান নিশ্চিত করা দরকার। এসবের ফলে ন্যায়পরতার অনুভূতিতেও ধস নামে এবং মুসলিম সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য ভ্রাতৃত্বের বন্ধন ও দুর্বল হয়ে পড়ে।