hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

সপ্তম অধ্যায়ঃ মানবসম্পদের উজ্জীবন ও উন্নয়ন

অনুকূল রাজনৈতিক পরিবেশের লক্ষ্য অর্জনের পথে বিরাট চ্যালেঞ্জ রয়েছে। আর তা হচ্ছে, সম্পদের দক্ষ ও সুষম বন্টনের জন্য যা কিছু করা প্রয়োজন, সে লক্ষ্যে মানুষকে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা। ব্যক্তি মানুষকে শৃঙ্খলা, সচেতনতা ও সংহতির সাথে দক্ষ ও কঠোর পরিশ্রমী হতে হবে। সব কিছু করার জন্য ইচ্ছুক ও আগ্রহী হতে হবে। উন্নয়নের পথে সকল বাঁধা অতিক্রমের জন্য ত্যাগ স্বীকারে ব্রত হতে হবে কর্মসংস্থান ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি, সামষ্টিক-অর্থনৈতিক ভারসাম্যহীনতা হ্রাস এবং সার্বিক মাকাসিদ অর্জনের লক্ষ্যের সাথে সংগতি রেখে মানুষকে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ প্রবণতা পরিবর্তনে স্বপ্রণোদিতভাবে ইচ্ছুক হতে হবে।

কিন্তু শুধুমাত্র অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে মানুষের কাছ থেকে সর্বোচ্চ ও সর্বাধিক কিছু আশা করা যায় না। তাদের যথাযথ যোগ্যতা এবং সক্ষমতা থাকতে হবে, যা আসে উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অর্থসংস্থান হতে। যদি উভয়ের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা যায়, তবে শুধুমাত্র উপদেশ বা অনুপ্রেরণা দ্বারা মানুষের কর্মক্ষমতার বিপুল সম্ভাবনাকে কাজে লাগান যাবে না, তথা অর্থনীতিকে বেশি দূর এগিয়ে নেয়া সম্ভব হবে না।