hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

ষষ্ঠ অধ্যায়ঃ অস্থিরতা

যেহেতু এ বিশ্ব জাগতিক কাজকর্ম সম্পর্কে ইসলামের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে তাই এ প্রশ্ন জাগা খুব স্বাভাবিক যে, অন্যান্য দেশের মতো মুসলিম দেশগুলোও কেন একই ধরনের অসাম্য ও ভারসাম্যহীনতায় ভুগছে? কারণ খুবই স্পষ্ট। মুসলিম বিশ্বের কোথাও ইসলামী ব্যবস্থা পূর্ণভাবে কার্যকর নেই। রাজনীতি ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রে ইসলামের অনুপস্থিতিই বস্তুত সবচেয়ে বেশি দৃশ্যমান। মুসলিম দেশগুলোর নিজস্ব আদর্শ হতে বিচ্যুতি ও বর্তমান দুর্ভোগের জন্য যেসব ঐতিহাসিক, রাজনৈতিক, সমাজতাত্ত্বিক কারণ দায়ী, তার সার্বিক বিশ্লেষণ এখানে সম্ভব নয়। তবে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা সমস্যার গুরুত্ব উপলব্ধি ও সাফল্যের সাথে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় কর্মসূচির ধরন অনুধাবনে সহায়ক হবে।