hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

চতুর্থ অধ্যায়ঃ উন্নয়ন অর্থনীতির অসংগতি

উন্নয়ন অর্থনীতির নিজস্ব কোনো স্বরূপ নেই। তিনটি মূলধঅরার অর্থনীতির (নিউক্লাসিক্যাল, কীনেসীয়ান ও স্যোসালিস্ট) যে কোনো বাড়তি অঙ্গ হিসেবে এটা বেড়ে উঠেছে। অর্থনীতির এ তিন ধারাই পশ্চিমা বিশ্বে জন্ম নিয়েছে। তাই উন্নয়ন অর্থনীতির প্রস্তাবিত কৌশলসমূহ এ পশ্চিমা বিশ্বদৃষ্টির আঙ্গিকে রচিত। যে সময়ে মূলধঅরার অর্থনীরিত জোয়ার বইছিল তারই আবহে বেড়ে উঠেছে তৎকালীন উন্নয়ন অর্থনীতির ধারা। উন্নয়ন অর্থনীতির ধাঁচ তাই কীনেসীয়ান, স্যোসালিস্ট ও নিওক্লাসিক্যাল অর্থনীতির উত্থানপতনের দোলাচলে বারবার বাঁক নিয়েছে।