hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

তাওহীদ

তাওহীদ (আল্লাহর একত্ব ও একতা) ইসলামী বিশ্বাসের ভিত্তিপ্রস্তর। এ ধারণার উপরই গড়ে উঠেছে সামগ্রিক বিশ্বদর্শন ও কর্মকৌশল। অন্য সব কিছুই যৌক্তিকভাবে এর থেকে সৃষ্ট। এর অর্থ হচ্ছে, একটি সর্বশক্তিমান সত্তা, যিনি এক এবং অদ্বিতীয়, এ বিশ্বকে সচেতনভাবে পরিকল্পনা ও সৃষ্টি করেছেন এবং তা হঠাৎ করে বা দুর্ঘটনাবশত সৃষ্টি হয়নি (কোরআন-৩:১৯১, ৩৮:২৭ ও ২৩:১৫)। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। এ উদ্দেশ্যেই এ বিশ্বের অস্তিত্বের অর্থ ও গুরুত্ব বহন করে। মানুষ তারই একটি অংশ। বিশ্ব সৃষ্টির সর্বোচ্চ সত্তা অবসর গ্রহণ করেননি। বিশ্বব্যবস্থার প্রতিটি কার্যক্রম তিনি সক্রিয়ভাবে দেখাশুনা করছেন (কোরআন-১০:৩ এবং ৩২:৫) এবং এর ক্ষুদ্রাতিক্ষুদ্র ঘটনা সম্পর্কে তিনি সচেতন ও সচেতন ও খোঁজ রাখেন (কোরআন-৩১:১৫ ও ৬৭:১৪)।’