hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

প্রশ্ন-৯৭: টেলিভিশনে ইসলামি অনুষ্ঠানের ফাঁকে অনৈসলামিক বিজ্ঞাপন প্রচার কতটা যুক্তিযুক্ত?

উত্তর: আমরাও চাই না এই ধরনের বিজ্ঞাপন প্রচার হোক। আসলে একটা টিভি প্রোগ্রাম চালানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমরা আশা করব টিভি কর্তৃপক্ষ আরো একটু ইসলামসম্মত করার চেষ্টা করবেন। তবে তাদের অর্থের প্রয়োজন। আমরা আপনাদের কাছে দুআ চাইব এবং আপনারাও সবাইকে বলবেন। যদি আমরা এমন স্পন্সর পেয়ে যাই, যারা বিজ্ঞাপন ছাড়া বা শরীআহসম্মত বিজ্ঞাপন দিয়ে এটা চালাতে পারেন, তাহলে টিভি কর্তৃপক্ষের তো কোনোই আপত্তি থাকার কথা না। আপনারা সবাই দুআ করেন, যেন এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করার মতো দীনদার মানুষ মিলে যায়।