hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২০

প্রশ্ন-২১৭: নিজেকে পীর বলে দাবি করা শরীআতসম্মত কি না? একজন পীরের কী কী গুণাবলি থাকা দরকার?

উত্তর: পীর একটা পোস্ট। এখন আমি যদি বলি, আমি স্কুলের মাস্টার- এটা বলাতে কোনো দোষ নেই। কেউ যদি বলে, আমি বিএ পাশ করেছি- এটা বলা তো অপরাধ নয়। তাই কোনো পীর যদি কাউকে পীর হিসেবে সনদ দেয়- সে দাবি করতেই পারে। পীর মানে কোনো কামেল জিনিস- এমন না। পীর মানে শিক্ষক। পীর মানে সে কামেল, আল্লাহর সাথে তার বিশেষ কোনো সম্পর্ক আছে, এটা না। আর পীরের যোগ্যতার ব্যাপারে আলেমগণ অনেক কিছুই লিখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক, এখন কোনো যোগ্যতা লাগে না। আলেমগণ বলেছেন, পীর হতে গেলে আলেম হওয়া লাগবে, মিশকাত শরীফ পড়া লাগবে, হেদায়া পড়া লাগবে, শরহে বেকায়া পড়া লাগবে- এখন মূখরা বড় বড় পীর। এক লাইন আরবি পড়তে পারে না। তো কাউকে পীর বলা অপরাধ না। এটা একটা পোস্ট। যদিও ইসলামি কোনো পোস্ট না, পদবি। তবে পীরের কোনো বিশেষ পাওয়ার আছে এসব বলা খুবই আপত্তিকর কথা।