hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০১

প্রশ্ন-১৯৮: আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি। কিন্তু চাকরির ব্যাপারে ভীষণ দুশ্চিন্তায় আছি। এই অবস্থায় কী করতে পারি?

আল্লাহ সর্বশক্তিমান, রিযিকদাতা। আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি। কিন্তু বর্তমান সময়ে টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না। চাকরির ব্যাপারে আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। এই অবস্থায় আমি কী করতে পারি?

উত্তর: দুশ্চিন্তা তোমার প্রাপ্য। কারণ, তুমি চাকরিকে গোল মনে করেছ। চাকরি তো গোল না। চাকরি গোল অর্জনের মাধ্যম মাত্র। চাকরি, ব্যবসা বা বিভিন্ন কর্মের মাধ্যমে গোল অর্জন করতে হবে এটাই হল আসল কথা।