hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

প্রশ্ন-২৭: তারাবীহ না পড়লে রোযার কোনো ক্ষতি হবে কি না?

উত্তর: জি, না। রোযা রমাযান মাসের একটা ফরয ইবাদত। তারাবীহ রমাযান মাসের একটা সুন্নাত ইবাদত। দুটো সম্পূর্ণ পৃথক ইবাদত। একই মাসে আমরা করি। কেউ যদি তারাবীহ পড়তে না পারেন বা কম পড়েন অথবা একা পড়েন বা মোটেও না পড়েন এর জন্য রোযার কোনো ক্ষতি হবে না। তবে রমাযান মাসের একটা অত্যন্ত। নেক আমল থেকে তিনি বঞ্চিত হবেন।