hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

প্রশ্ন-১১৫: ছোট বাচ্চার পেশাব লেগে যাওয়া কাপড় পরে নামায পড়া যাবে কি না?

উত্তর: যদি একেবারে দুগ্ধপোষ্য হয়, দুধ ছাড়া কিছুই না খায়, সেক্ষেত্রে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার ব্যাপারে কিছুটা পার্থক্য হাদীসে পাওয়া যায়; মেয়ে বাচ্চা পেশাব করলে রাসূলুল্লাহর (ﷺ) পুরাটা ধুতেন আর ছেলে বাচ্চা হলে শুধু একটু পানি ঢেলে দিতেন। এটার অন্যান্য কারণের ভেতর একটা কারণ হল, মেয়েদের পেশাবের সাথে অনেক সময় পায়খানা চলে যাওয়ার ভয় থাকে। ডাক্তরর ভালো জানেন এটা। ছেলেদের ক্ষেত্রে এটা হয় না। তো সর্বাবস্থায় উভয়েরই পানি ঢালার কথা আসছে। এ জন্য আমাদের সতর্ক থাকা দরকার। অন্তত সালাতের জন্য ভিন্ন কাপড় রাখা উচিত।