hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৩

প্রশ্ন-১৯০: রোযা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করার বিধান কী?

উত্তর: রোযা অবস্থায় চোখের ড্রপ, কানের ড্রপ ব্যবহার করা যাবে। এগুলোর কারণে সিয়াম ভঙ্গ হবে না। এমনকি কানের ওষুধ, চোখের ওষুধের স্বাদ যদি গলায় অনুভূত হয়, তবুও সিয়াম ভঙ্গ হবে না। কারণ, এগুলো পানাহারের বিষয় নয়। কান এবং চোখ পান বা আহারের পথও নয়। এ জন্য চোখ বা কানে ওষুধ ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে না।