hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

প্রশ্ন-১৩৯: রাসূল (ﷺ) কি হাজির-নাজির?

অনেক আলেম বলেন, আল্লাহর রাসূল (ﷺ) হাজির-নাজির। আবার কেউ কেউ বলেন, না, হাজির-নাজির নয়। কোনটা সঠিক?

উত্তর: আসলে আমরা কোন ইসলাম চাই? মুহাম্মাদ (ﷺ) যেটা দিয়ে গেছেন ওটাতে আমরা পরিতৃপ্ত নাকি আমাদের আরো কিছু বাড়িয়ে নেয়ার দরকার আছে- এটার উপর নির্ভর করবে আমাদের উত্তর। হাজির এবং নাজির দুটোই আরবি শব্দ। রাসূলুল্লাহ (ﷺ) এর ক্ষেত্রে এই দুটো বিশেষণ কুরআন বা হাদীসে কোথাও প্রয়োগ করা হয় নি। আমরা চার ইমামের অনুসরণের কথা বলি, বুযুর্গদের কথা বলি, আব্দুল কাদের জিলানির কথা বলি; তারা কেউ কখনো এই দুটো শব্দ রাসূলুল্লাহ (ﷺ) এর উপর প্রয়োগ করেন নি। তাহলে আমার কেন করব! আমরা কি তাদের চেয়েও আল্লাহর বেশি প্রিয় হতে চাই? দ্বিতীয়ত হাজির-নাজির মানে হল যিনি সর্বত্র বিরাজমান এবং যিনি সবকিছু দেখেন। এই ধরনের বিশেষণ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য।

وهو من أين ما كنتماد

কাজেই রাসূলুল্লাহ (ﷺ) কে আল্লাহর বিশেষণ দিয়ে তাঁকে রব বানিয়ে আমাদের কী লাভ! আল্লাহ তাআলা কি তাঁর রুবুবিয়্যাত নষ্ট করে ফেলেছেন! তৃতীয়ত মুহাম্মাদ (ﷺ) কে এই গুণ দিলে তাঁর মর্যাদা কি বাড়ে? তিনি সারা জীবন কষ্ট করেছেন। দাওয়াত দিয়েছেন। ওফাতের পরে তিনি আল্লাহর দীদারে আছেন। উম্মত সালাম ও দুরুদ পড়লে ফেরেশতারা পৌঁছে দেন। তিনি কেন উম্মতের সবকিছু দেখার এই বাজে ঝামেলা নিতে যাবেন! এটা কুরআন-সুন্নাহ বিরোধী। এবং এতে শিরকের একটা দরজা খুলে যায়।