hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৭

প্রশ্ন-১৪৪: রোযা অবস্থায় স্ত্রী সহবাস করলে যদি গোসল ফরয হয়ে যায় তাহলে তার কাযা-কাফফারা কীভাবে করতে হবে?

উত্তর: আমরা জানি রোযা ভাঙার কারণ হল পানাহার এবং স্ত্রীর সাথে সম্পর্ক। কেউ যদি রোযা অবস্থায় এগুলো করে তাহলে তার রোযা ভেঙে যাবে। এক্ষেত্রে তার কঠিন গোনাহ হয়েছে। তিনি তাওবা করবেন। এই রোযার জন্য আরেকটা রোযা রাখবেন এবং আরো ৬০ টা রোযা একটানা রেখে এর কাফফারা করবেন। ৬০ টা রোযা রাখতে একান্তই সক্ষম না হলে ৬০ জন দরিদ্র মানুষকে খাওয়াবেন।