hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৮

প্রশ্ন-৩৭০: মানুষের ভাগ্য যদি আগে থেকেই ঠিক করা থাকে তাহলে আমল করে লাভ কী?

উত্তর: ভাগ্য নিয়ে যারা চিন্তা করে তারা আল্লাহর কাজ নিয়ে চিন্তা করে। আল্লাহর ইলমে সব আছে। আল্লাহ আপনাকে কাজ করতে বলেছেন, আপনি কাজ করেন। আল্লাহ বলেছেন, তুমি কাজ করলে আল্লাহ ফল দেবেন। মনে করুন, একজন মালিক। তার কর্মচারীদের বলল, তোমরা ভালো মতো কাজ করো, বছর শেষে তোমাদের বোনাস দেব। কর্মচারীদের একজন নিজেদের ভেতর আলোচনা করছে- স্যার যা-ই বলুক, কাকে বোনাস দেবে আমরা জানি। স্যারের মনের ভেতর সব ঠিক করা আছে কাকে দেবে। তো একজন বারবার স্যারের কাছে যায়- স্যার, সত্যি নাকি, আপনি কাকে বোনাস দেবেন আগেই নাকি ঠিক করে রেখেছেন! মাঝে মাঝেই প্রশ্ন করে। আরেকজন বলে, বস বলেছে, কাজ করে যাই। যাকে দেয়, দেবে। আপনি বলেন তো বস আসলে কাকে পুরস্কার দেবে? যে কাজ করবে তাকেই দেবে। তোমার কাজ হল কাজ করে যাওয়া। আমি বলেছি দেব, আমার কথা যদি বিশ্বাস না করো ভেগে পড়ো।