hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

প্রশ্ন-৪৭: অনেক ধর্মীয় অনুষ্ঠানে মেয়েরা গজল গায় বা অনেক কিছু পাঠ করে বা বক্তৃতা করে। এটা কি জায়েয?

উত্তর: মেয়েরা মেয়েদের মজলিসে এগুলো করতে পারে। মেয়েরা মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এতে কোনো সমস্যা নেই। পুরুষদের মজলিসে পুরুষদেরকে শুনিয়ে সুললিত গলায় গজল বলা শরীআতে সঠিক নয়। আল্লাহ তাআলা নারী পুরুষের কথা বলতে নিষেধ করেন নি। কিন্তু কথা আর্কষণীয় করে বলতে নিষেধ করেছেন।

فلا تخضعن بالقول

কথা স্বাভাবিক বলতে হবে। কাজেই সাধারণ অনুষ্ঠানে মেয়েরা সুন্দর করে গান গাইবে, ইসলামি গান হলেও এটা আসলে শরীআহ সমর্থন করে না। তবে মেয়েদের মজলিসে তারা এটা করতে পারে।