hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

প্রশ্ন-১৩২: মসজিদে মোমবাতি দেয়া জায়েয আছে কি না?

উত্তর: আমার প্রশ্ন হল, কী প্রয়োজনে মোমবাতিটা দেব? যদি মসজিদ অন্ধকার হয়, বিদ্যুৎ না থাকে, এমন জায়গায় হয় যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই- অবশ্যই মোমবাতি দেব। আল্লাহ তাআলা অকারণ ব্যয় ঘৃণা করেন। বিশেষ করে মসজিদ বা কোথাও মোমবাতি দিলে এর দ্বারা বিশেষ কোনো উপকার পাবেন এই চিন্তা কুসংস্কার অথবা শিরক। কল্যাণ হল মানুষের উপকার করায়, মানুষকে ভালো পথে নিয়ে যাওয়ায়। কাজেই যে মসজিদে আলো আছে সেখানে মোমবাতি দেয়াটাই তো অপচয়। মসজিদে তো আল্লাহর ইবাদত হয় সেখানে মোমবাতি লাগতে পারে। কিন্তু মাযারে বা করে মোমবাতি দেয়াকে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপের কাজ বলেছেন।

لعن رسول الله صلى الله عليه وسلم ( و في رواية : لعن الله ) زائرات القبور والتخذين عليها الماجد والشرج

যে সমস্ত মহিলারা বারবার কবর যিয়ারত করে এবং নারী পুরুষ যারাই কবরে মোমবাতি দেয়, আলো জ্বালায় অথবা কবরের উপরে মসজিদ বানায় আল্লাহ তাআলা (আল্লাহর রাসূল) তাদেরকে লানত করেছেন। অভিশাপ করেছেন।