hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

প্রশ্ন-৩৬: কুরআন শুধু তিলাওয়াত পড়ব নাকি অনুবাদসহ পড়ব?

আমি কুরআন খতম করতে চাই। ছয় পারা তিলাওয়াত করেছি। এখন চাচ্ছি শুধু তিলাওয়াত না, বরং অনুবাদসহ পড়ব। এখন এই ছয় পারা বাদ দিয়েই অনুবাদসহ পড়ব নাকি শুরু থেকে পড়া আরম্ভ করব?

উত্তর: শুরুতেই আপনাকে মোবারকবাদ জানাই যে অর্থসহ কুরআন পড়ার চেতনা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আসলে কুরআন তিলাওয়াত একটি ইবাদত। তবে অর্থ অনুধাবন করা, হৃদয় নাড়িয়ে পড়া এটা মূল ইবাদত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন:

الذين آتيناهم الكتاب يثلونه حق تلاوته

হক তিলাওয়াত অর্থ বুঝে তিলাওয়াত করা। হাদীসে এটাই এসেছে। এখন আপনার প্রশ্নের উত্তর হল, আল্লাহ তাআলার সাথে আমাদের যে লেনদেন, এটার চেয়ে সহজ আর কিছু নেই। আপনি যদি প্রথম থেকে পুরা অর্থসহ পড়েন ছওয়াবটা বেড়ে যাবে। আর আপনি যদি মনে করেন কুরআন খতমটা করতে হবে, বাকিটা অর্থসহ পড়ব আলহামদুল্লিাহ। পরের যে চব্বিশ পারা অর্থসহ পড়বেন এর ছওয়াবটা বেশি হবে। ওটারও তিলাওয়াত এবং খতমের ছওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন শেষ করা দরকার, সপ্তম পারা থেকে অর্থসহ শুরু করেন। আমরা দুআ করি আল্লাহ তাআলা দ্রুত আপনাকে অর্থসহ কুরআন খতম করার তাওফীক দান করুন, আমীন।