hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

প্রশ্ন-২৬: জামাআতে সালাত আদায় করার সময় ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে কি না?

জামাআতে সালাত আদায় করার সময় ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে কি না? অনেক সময় দেখা যায় ফাতিহা পড়তে গেলে আমার পড়ার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান। সেক্ষেত্রে আমি কী করতে পারি?

উত্তর: ইমামের পেছনে সুরা ফাতিহা- এক্ষেত্রে পড়া, না পড়া এবং কোনো কোনো সময় পড়া তিন রকম হাদীস রয়েছে। নিরপেক্ষ বিচারে হাদীসগুলোকে অস্বীকার করা ঠিক নয়। আপনি যেটা প্রশ্ন করেছেন তার সহজ, সংক্ষিপ্ত উত্তর হল, যে সালাতে কিরাআত জোরে পড়া হয়- ফজর, মাগরিব, ইশা, জুমুআ, ঈদ- এই সকল সালাতে আমরা সূরা ফাতিহা পড়ব না। আর যেসকল সালাতে কিরাআত আস্তে পড়া হয়, সেখানে আমরা সূরা ফাতিহা পড়ব। সুযোগ পেলে অন্য সূরাও পড়ব। হাদীসের আলোকে এবং ফিকহি ইমামগণের মতের আলোকে এটা অত্যন্ত সুন্দর, নির্ভরযোগ্য এবং সমন্বিত মত। ফকীহদের ভেতরে বাংলাদেশের খুব প্রসিদ্ধ আলেম শামসুল হক ফরিদপুরী রাহ. এটাকে খুব জোর দিয়েছেন। মুহাদ্দিসদের ভেতরে শায়খ নাসিরুদ্দীন আলবানি এটাকেই জোর দিয়েছেন। আর অন্যান্য পুরনো মত তো আছেই। এটাই সমম্বিত ও সুন্দর মত।