hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

প্রশ্ন-৬৬: ইশার নামায না পড়ে তারাবীহ পড়তে পারব? একা একা ইশার নামায পড়লে জামাআতের ছওয়াব পাব?

আমরা অনেক সময় মসজিদে গিয়ে দেখি তারাবীহর নামায ছয় রাকআত বা আট রাকআত চলছে। এই অবস্থায় ইশার নামায না পড়ে তো আমরা তারাবীহ পড়তে পারব না। এখন একা একা ইশার নামায পড়লে জামাআতের ছওয়াব পাব কি না?

উত্তর: প্রথমেই আপনি ফরয সালাত আদায় করবেন। এরপর দুই রাকআত সুন্নাত আদায় করবেন। তারপর তারাবীহতে শরিক হবেন। স্বভাবতই আপনি জামাআতের ছওয়াব পাবেন না। আর এটা যেন অভ্যাসে পরিণত না হয়। ইশার সালাত জামাআতে আদায় করা ওয়াজিব পর্যায়ের ইবাদত। জামাআত নষ্ট করলে গোনাহ হবে। তারাবীহর নামায জামাআতে আদায় করা এটা নফল সুন্নাত। ঘরে আদায় করলে গোনাহ হবে না। তাই আপনার যদি তারাবীহর জামাআত ধরার আগ্রহ হয় আর ইশার জামাআত ছুটে যায়- এটা খুবই দুঃখজনক।