hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২৬

প্রশ্ন-৩২৮: দুই বছর ধরে আমার সঞ্চয় ১ লক্ষ ৯৫ হাজার টাকা। এই টাকার উপর যাকাত আসবে কি না জানাবেন।

আমি দুই বছর ধরে চাকরি করছি। এই দুই বছরে আমার সঞ্চয় ১ লক্ষ ৯৫ হাজার টাকা। তবে টাকাটা পুরো এক বছর ধরে আমার কাছে নেই। এই টাকার উপর যাকাত আসবে কি না জানাবেন।

উত্তর: যাকাত ফরয হতে মাত্র ৩৫ হাজার টাকা লাগে। প্রথম বছরেই আপনার যদি ৩৫ হাজার টাকা হয়ে যায়, তাহলে আপনি নিসাবওয়ালা হয়ে গেছেন। তাহলে প্রথম বছরের এবং দ্বিতীয় বছরের যাকাত দিতে হবে। প্রথম বছরে যেটুকু ছিল সেটুকুর। দ্বিতীয় বছরে যা বেড়েছে, সবটুকুর দিতে হবে।