hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২৭

প্রশ্ন-৩২৮: পরিবারে ৫/৬ ভরি স্বর্ণ আছে। বর্তমানে ৪০ হাজার টাকা আছে। এই অবস্থায় আমাদের উপর যাকাত ফরয কি না।

আমরা দুই ভাই একত্রে থাকি। আমাদের পরিবারে ৫/৬ ভরি স্বর্ণ আছে। বর্তমানে ৪০ হাজার টাকা আছে। এই অবস্থায় আমাদের উপর যাকাত ফরয কি না। জানতে চাই।

উত্তর: আপনারা যদি একত্রে থাকেন, এতে দোষের কিছু নেই। তবে যাকাত হবে ব্যক্তিগত। স্বর্ণ আপনার পরিবারে থাকলে যাকাত হবে না। ব্যক্তি মালিকানায় থাকতে হবে। মনে করুন, আল্লাহ না করুন, হয়ত আপনার এক ভরি সোনার আঙটি আছে, আপনি ওটা পরেন, আপনার স্ত্রীর আছে পাঁচ ভরি স্বর্ণ। দুটো একসাথে যোগ হবে না। স্ত্রীর মালিকানা স্ত্রীর। আপনার মালিকানা আপনার। এ জন্য সোনা যদি একক মালিকানায় না থাকে, তাহলে যাকাত আসবে না।