hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬১

প্রশ্ন-১৫৮: ঋণের টাকায় কেনা জমির উপর যাকাত দিতে হবে?

আমি একজন ব্যাংকার। আমি জনতা ব্যাংকে চাকরি করি। সেখান থেকে আমি ৩১ লক্ষ টাকা লোন নিয়েছি বাড়ি করার জন্য। জমি কিনেছি কিন্তু এখনো বাড়ি করি নি। এখন এই জমির উপর কি আমাকে যাকাত দিতে হবে?

উত্তর: যে টাকা দিয়ে আপনি জমি কিনেছেন, নিজে ব্যবহার করবেন বলে কিনেছেন, তাহলে এই টাকার উপর যাকাত দিতে হবে না। আর এমন যদি হয়, জমি কিনে রেখেছেন, ভালো মূল্য পেলে বেচে দেবেন, তাহলে মূল জমির মূল্যের উপর যাকাত দিতে হবে।