hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

প্রশ্ন-১৩০: তারাবীহ নামাযের ভেতর দ্রুত কুরআন পড়ার বিধান কী?

তারাবীহ নামাযে হাফেয সাহেবরা খুব দ্রুত কুরআন পড়েন। মুসল্লিরা ভালো মতো শব্দগুলো বুঝতেও পারে না। নামাযের ভেতর এমন দ্রুত কুরআন পড়ার বিধান কী?

উত্তরঃ আমরা কুরআন খতম করি। খতম করার দুটো অর্থ আছে। একটা হল পূর্ণ করা। আরেকটা হল হত্যা করা। আমরা তারাবীহতে কুরআন হত্যা করি। তারাবীহ পড়া আমাদের জন্য সুন্নাহ ইবাদত। কুরআন শোনা সুন্নাতের একটা মুস্তাহাব ইবাদত। যতটুকু শুনব ততটুকুই আমি ছওয়াব পাব। প্রত্যেকটা অক্ষর, তার সিফাত, মাদ, গুন্নাহসহ শুনলে আমি শোনার ছওয়াব পাব। কিন্তু হাফেয সাহেব যদি দ্রুত পড়েন, অনেক অক্ষর স্পষ্ট হয় না, এমনকি অনেক শব্দও বোঝা যায় না; এমন হলে খতম তো হবেই না বরং গোনাহ হবে কুরআন বিকৃত করার কারণে। আর সহীহভাবে, সুন্দর করে কুরআন পড়ে তারাবীহ পড়তে সর্বোচ্চ ৬০ মিনিট লাগে। আর নষ্ট করে হত্যা করে পড়লে ৪০ মিনিট লাগে। এই ২০ মিনিটের জন্য আমরা কুরআনকে হত্যা না করি। যদি একান্তই সময় আপনার না থাকে, আপনি সূরা তারাবীহ পড়েন। অন্তত কুরআন ধ্বংস করবেন না।