hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৬

প্রশ্ন-১৮৩: বর্তমান সময়ে চাঁদ দেখতে করণীয় কী?

বর্তমান সময়ে নগর অঞ্চলে চাঁদ দেখা কঠিন। উঁচু উঁচু বিন্ডিং, আকাশে কারখানার ধোঁয়া, অনেক সময় চেষ্টা করলেও চাঁদ দেখা যায় না। এক্ষেত্রে আমাদের করণীয় কী?

উত্তর: চাঁদ দেখা ফরযে কেফায়া। একটা দেশের এক জায়গায় দেখা না গেলে অন্য জায়গায় তো দেখা যায়। দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা চাঁদ দেখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য দীনকে সহজ করে দিয়ে গেছেন। আমাদের সাধ্যের ভেতরে থেকে দেখার চেষ্টা করব।