hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৫

প্রশ্ন-৩৬৭: মুমিনের জীবনে হিজরত কতটা জরুরি?

উত্তর: হিজরত দুই প্রকারের। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

والمهاجر من هجر ما نهى الله عنه

আল্লাহ যা নিষেধ করেছেন, সেটা পরিত্যাগ যে করবে, সে মুহাজির”। আর অরিজিনাল হিজরত হল, নিজের দেশ, ঘরবাড়ি চিরতরে ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া! এটা কখনো ফরয হয়ে যায়। যখন মুমিন নিজ এলাকায় দীন পালন করতে পারে না, তাকে শিরক করতে বাধ্য করা হয়, তার ফরযে আইন পালন করতে বাধা দেয়া হয় তখন তার জন্য হিজরত ফরয হয়ে যায়। এ ছাড়া বাকি ক্ষেত্রে হিজরত জরুরি না। তবে দীনের জন্য প্রয়োজনে হিজরত করতে হবে। আপনি নিজের দেশে ভালোই আছেন, অন্য একটা দেশে ইসলামের সমস্যা আছে, আপনি সেখানে হিজরত করে দীন প্রচারের জন্য চলে যেতে পারেন। তবে হিজরত মানে শুধু সফরে দুইদিন, পাঁচদিন, একমাস, দুবছর ঘুরে চলে আসা নয়। আপনার বাড়িঘর বেচে একেবারে স্থায়ীভাবে অন্য দেশে চলে যেতে হবে। এটা হলো শরয়ি হিজরত।