hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

প্রশ্ন-৩০: কুরআন খতমে একটা ওয়ার্ড ভুল পড়েছি। তিলাওয়াতের কারণে ছওয়াব হয়েছে নাকি ভুল পড়ার কারণে গোনাহ হয়েছে?

আমার প্রশ্ন হল, রোযা দশটা হলে আল্লাহর রহমতে আমি কুরআন খতম দিয়েছি। কিন্তু সমস্যা হল বিশ পারা পর্যন্ত একটা ওয়ার্ড আমি ভুল পড়েছি। কিন্তু একুশ পারা থেকে আবার সেটা শুদ্ধ করে নিয়েছি। এখন আমার জিজ্ঞাসা হল, এই কুরআন তিলাওয়াত থেকে আমার ছওয়াব হয়েছে নাকি ওই ভুল পড়ার কারণে গোনাহ হয়েছে?

উত্তর: আমাদের বুঝতে হবে, আমাদের যত লেনদেন অথবা মুআমালাত আছে, এর ভেতর সবচে’ সহজ, আন্তরিক, প্রিয় লেনদেন হল আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা আপনার মনের আগ্রহ এবং সাধ্যমতো চেষ্টা দেখবেন। আল্লাহ তাআলা এমন কোনো মহাজন নন যে, উনিশ-বিশ হলেই আপনার পুরোটা কেটে দেবেন। এমন কোনো স্কুল শিক্ষকও নন। কাজেই আপনি সাধ্যমতো পড়েছেন এবং অনিচ্ছাকৃত যে ভুল হয়েছে এটা আল্লাহ ক্ষমা করবেন। আপনার খতম হয়ে গেছে। হয়তো ওই ভুলটা করলে আপনার ছওয়াব আরেকটু বেশি হত। এই ভুলের জন্য ছওয়াব কিছুটা কমতে পারে। এটা ছাড়া আর কিছু নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না।