hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫১

প্রশ্ন-১৪৮: বিয়ের অনুষ্ঠানে মেয়েদের অংশগ্রহণ করা জায়েয আছে কি না জানতে চাই।

উত্তর: মূলত বিবাহ এমন একটি অনুষ্ঠান যেখানে যেতে রাসূলুল্লাহ (ﷺ) উৎসাহ দিয়েছেন। আনন্দ করতে উৎসাহ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হল, আমরা এই আনন্দের নামে ইসলাম বিরোধী এবং পাপপূর্ণ আনন্দে লিপ্ত আছি। নইলে মহিলাদের জন্য শরীআতের ভেতরে থেকে, পর্দার সাথে, শালীনতার সাথে বিবাহে আনন্দ করতে ইসলাম নির্দেশ দেয়। এমনকি রাসূলুল্লাহর (ﷺ) মেয়েদেরকে মেয়ের আসরে গীত গাইতে বলেছেন। ছেলেদেরকে ছেলের আসরে আনন্দ ফুর্তি করতে বলেছেন। কাজেই আপনি যে প্রশ্ন করেছেন, বিবাহের অনুষ্ঠানে যাওয়া যাবে কি না, এটা নির্ভর করে অনুষ্ঠানটা কেমন তার উপর। শরীআহ, সুন্নাহ, ইসলাম বিবাহে আনন্দ করতে নির্দেশ দেয়। মেয়েদেরকে যেতে নির্দেশ দেয়। শিশুদেরকে যেতে নির্দেশ দেয়। তবে যদি এই নির্দেশ মানতে গিয়ে শরীআতের অন্য নির্দেশ লঙ্ঘন হওয়ার নিশ্চিত ভয় থাকে তাহলে আপনারা এতে যোগ দেয়া থেকে বিরত থাকবেন।