hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৬

প্রশ্ন-৪০০: রোযা রেখে থুতু গেলা যাবে কি না?

উত্তর: রোযা রেখে থুতু গেলা যাবে, রোযার বাইরেও থুতু গেলা যাবে। যত খুশি থুতু গিলবেন। সৌদি আরবে একমাত্র বাঙালি ছাড়া আর কাউকে দেখা যাবে না যে মসজিদ থেকে বেরিয়ে থুতু ফেলছে। থুতু ফেলা একটা ঘৃণ্য অভ্যাস। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, থুতু ফেলার প্রয়োজন হলে কাপড়ে মুছতে হবে। থুক করে থুতু ফেলার এই বদঅভ্যাস বিশ্বে একমাত্র বাঙালি ছাড়া সম্ভবত আর কারো নেই। একা অসুবিধা হলে আপনি টিস্যুতে মোছেন। অথবা গায়ের চাদরে মোছেন - সেও ভালো। তাও ফেলবেন না। এটা অশালীন অসভ্য কাজ। ইসলামে নিষিদ্ধ। (আবু দাউদ-৩৯১০; ইবন মাযাহ-৩৫৩৮)