hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

প্রশ্ন-৯০: তারাবীহর নামাযের মধ্যে সিজদার আয়াত এসেছে কিন্তু আয়াত না পড়েই সিজদা করেছি। এতে কি গোনাহ হয়েছে?

তারাবীহর নামাযের মধ্যে সিজদার আয়াত এসেছে কিন্তু আমি আয়াত না পড়েই সিজদা করেছি। এতে কি আমার গোনাহ হয়েছে।

উত্তর: সমস্যা তো একটু হয়েছে। আপনি একটা অতিরিক্ত সিজদা করেছেন যেটার কোনো দরকার ছিল না। সিজদার আয়াত পড়ার কারণেই সিজদা করতে হয়, পড়ার আবেগেই সেজদা করতে হয়। যেহেতু আপনি করে ফেলেছেন কিছু করার নেই। তবে আয়াতটা না পড়েই যদি আপনি চলে যান তাহলে কুরআনের পূর্ণ তিলাওয়াতটা হবে। অন্য সময় আপনি ওটা পড়বেন এবং সিজদাও করবেন।