hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৮

প্রশ্ন-২০৫: বিশ্ব মুসলিমদের চরম অবক্ষয়ের কারণ কী? পরিত্রাণ লাভের জন্য আলেমগণ কোনো কাজ করছেন কি না?

সারা বিশ্বে মুসলিমদের চরম অবক্ষয়ের কারণ কী? এর থেকে পরিত্রাণ লাভের জন্য অর্থাৎ মুসলিমদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য আপনার মতো আলেমগণ বিশেষ কোনো কাজ করছেন কি না?

উত্তর: আমি ঐক্যবদ্ধ করার কাজ করছি। আর শয়তান তার কয়েক কোটি শিষ্য এবং কোটি কোটি ডলার নিয়ে বিচ্ছিন্ন করার কাজ করে যাচ্ছে। তো আমরা আর কতদূর যাব! দেশে মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে, হাজার হাজার মাদরাসা হয়েছে, এসব দেখে শয়তান কষ্ট পায় না। কিন্তু মুসলিমরা এক হওয়ার কাজ করছে, এটা শুনলে শয়তান খুবই কষ্ট পায়। একবার মক্কায় নামায পড়ে সিঁড়ি দিয়ে নামছি, ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সাথে দেখা। বললেন, স্যার, মুসলিমদের ঐক্যের জন্য কী করা যায়? আমি বললাম, আস্তে বলেন। শয়তান শুনলে নারাজ হয়ে। যাবে। এটা বাদে আপনি যা খুশি করেন, জিকির করেন, হজ্জ করেন- শয়তান নারাজ হবে না। কিন্তু এই কথাটা বললে শয়তান বেশি নারাজ হয়ে যায়।